বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩৭ পিএম

বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার ‘রোকেয়া দিবস’-এ বিভিন্ন জেলা-উপজেলায় নারীদের জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

ভোলা : দুপুরে ভোলা জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে জয়িতা সম্মানিতরা হলেন জেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাহিম বেগম, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে সাফল্য অর্জনকারী নারী রাশিদা বেগম, সফল জননী নারী উম্মে কুলছুম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আকতারা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উম্মে ছালমা মুক্তা।

উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ড়্গেত্রে জান্নাতুল ফেরদৌস জুবলী, সমাজ উন্নয়নে লায়লা আরজুমান ভানু ও নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মনোয়ারা বেগম।

মাগুরা : জেলা ও সদর উপজেলা পর্যায়ে একই সঙ্গে জয়িতা নির্বাচিত হয়েছেন মিনতী রানী দত্ত, সাবিনা ইয়াসমিন মেরী, শিউলী খাতুন এবং মাগুরা সদর উপজেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছেন রেহেনা খাতুন, শিরীন সুলতানা, রোকেয়া বাসার ও শামীমা সুলতানা।

পঞ্চগড় : জেলা পর্যায়ে অর্থনৈতিক সাফল্য অর্জন ক্যাটাগরিতে লুৎফুন নাহার বিউটি, সফল জননী আঞ্জুমান আরা বেগম, সমাজ উন্নয়নে সুলতানা পারভীন, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে রৌশন আক্তার এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন ক্যাটাগরিতে সেতারা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে অর্থনৈতিক সাফল্য অর্জন মোমেনা আক্তার, সফল জননী আঞ্জুমান আরা বেগম, সমাজ উন্নয়নে সুলতানা পারভীন, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে সাফরিন জান্নাত এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে আরফিনা আক্তার ময়না।

নড়াইল : জেলা পর্যায়ে সংবর্ধিতরা হলেন– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়ন্তী বিশ্বাস, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে সাফল্য ড. শেখ মুসলিমা মুন, সফল জননী রোকেয়া খানম, নির্যাতনের বিভীষিকা মুছে এগিয়ে চলা সানজিদা রহমান আদরী ও সমাজ উন্নয়নে সুলতানা পারভীন। সদর উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরির ড়্গেত্রে বেগম লতা সামাদ, সফল জননী রামেশ্বরপুর গ্রামের পিয়ারী, সমাজ উন্নয়নে ছালেহা বেগমসহ পাঁচজন সম্মাননা পান।

মাদারীপুর : সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজমুন নাহার তাহমিনা ও রিমা আক্তার, সফল জননী সেলিনা বেগম, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে সাফল্য অর্জনকারী আমিরা খানম আয়শা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করায় জায়েদা খানম ও শিউলিকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

নেত্রকোনা : সম্মাননাপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কামরুন্নাহার খানম লাকী, শিক্ষা ও চাকরি ড়্গেত্রে সাফল্য অর্জনকারী নারী খন্দকার রাইছা আমজাদ লিলি, সফল জননী আনোয়ারা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রুপা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সন্ধ্যা রানী সাংমা।

দিনাজপুরে সেই জমিলা কসাই গত ১৫ জুন দৈনিক দেশ রূপান্তরের ‘সূর্যমুখী’ সংখ্যায় জমিলা বেগমকে (কসাই) নিয়ে লেখা হয় ফিচার। সেই জমিলা বেগম এবার দিনাজপুরে উপজেলা ও জেলা পর্যায়ে পেলেন জয়িতা নারীর সম্মাননা। এছাড়াও শিক্ষা ও চাকরির ড়্গেত্রে বিরামপুরের ফরিদা পারভীন, সফল জননী ঘোড়াঘাট থেকে বাট লোমেয়া সরেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবনে খানসামা থেকে মোক্তারিনা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য চিরিরবন্দর থেকে রাজিয়া সুলতানা জয়িতা সম্মাননা পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত