নৃত্যশিল্পী উদয় শংকরের জন্মজয়ন্তী উদযাপন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

নড়াইলে উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকরের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা, নৃত্য পরিবেশন ও উদয় শংকর পদক প্রদান।

গত রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যকলা একাডেমির আয়োজনে শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা ও পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

নৃত্যকলা একাডেমির সভাপতি ইসমত আরার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নারীনেত্রী আনজুমান আরা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত