সিলেটের ওসমানীনগর উপজেলার যুগিনীডর হাওর থেকে মানুষের একটি কাটা মাথা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ মাথাটি উদ্ধার করে। মাথাটি শুকিয়ে প্রায় কঙ্কালের মতো হয়ে গেছে। এই হাওর থেকে এক সপ্তাহ আগে অজ্ঞাত এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাটা মাথাটি ওই তরুণীর হতে পারে।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, এক সপ্তাহ আগে হাওরের যে জায়গায় অজ্ঞাত তরুণীর মাথাবিহীন লাশ পাওয়া গিয়েছিল, তার কিছুটা দূরে গতকাল কাটা মাথাটি পাওয়া গেছে। তবে মাথাটি কঙ্কালের মতো হয়ে গেছে।
ওসি আরও জানান, অজ্ঞাত ওই তরুণীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টা চলছে।
