হাতে লাল সবুজের পতাকা, মুখে জয় বাংলা স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে বর্ণাঢ্য পতাকা র্যালি করেছে ২০ হাজার মানুষ।
গতকাল সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, মুক্তিযোদ্ধাদের পক্ষে রুহুল আমীন ও আব্দুস সালাম।
এতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নানান শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য পতাকা র্যালি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ্জামান জানান, উত্তর প্রজন্মের উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নতুন সেস্নাগানে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জেলার প্রায় দেড়শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ এই র্যালিতে অংশ নেন।
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে আমার দেখা সবচেয়ে বড় পতাকা র্যালি এটি। এর আগে আমরা খুব ছোট ছোট পতাকা র্যালি দেখেছি। নতুন প্রজন্ম যে তাদের দেশ তাদের পতাকাকে বুকে ধারণ করে বেঁচে আছে এই র্যালিতে এত এত মানুষের অংশগ্রহণই তার প্রমাণ’।
