জনসংযোগে ডিসির উদ্যোগ ‘কানেকটিং এভরিওয়ান’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৫০ পিএম

প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিভিন্ন অভাব-অভিযোগের কথা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানতে ‘কানেকটিং এভরিওয়ান’ নামের উদ্যোগ গ্রহণ করেছেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ। প্রতি বুধবার সকালে জেলার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে মানুষের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করেন তিনি। প্রাথমিকভাবে সদর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। 

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কানেকটিং এভরিওয়ান উদ্যোগে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে জেলার যেকোনো প্রান্তের মানুষ জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন। এই কার্যক্রমে জনগণের দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়ায় গণশুনানিতে ডিসির উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ উপস্থিত থাকছেন, ফলে সমস্যার দ্রুত সমাধান হচ্ছে। জবাবদিহিও নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত