গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় এক কলেজছাত্রকে হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও দুটি কলেজের শিক্ষার্থীরা। নিহত কলেজছাত্র কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম রতন (১৮)। সে কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও শিক্ষার্থীরা জানান, আশরাফুল ও তার বন্ধু শুভ মনিদাস গত বৃহস্পতিবার দুপুরে কলেজ শেষে মোটরসাইকেলে উপজেলার সফিপুরের দিকে যাচ্ছিল। পথে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে সড়কের ওপর পড়ে গেলে ওই ট্রাকের চাপায় আশরাফুল ঘটনাস্থলে মারা যায়।
