১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’ স্লোগান চায় হাইকোর্ট

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৬ এএম

আসন্ন বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকেই প্রতিটি জাতীয় দিবস ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগানের ব্যবহার দেখতে চায় হাইকোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় সেস্নাগান ঘোষণা প্রশ্নে জারি করা রুলের শুনানিকালে গতকাল মঙ্গলবার এ অভিমত ব্যক্ত করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। আদালতের বক্তব্য উদ্ধ…ত করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসন্ন বিজয় দিবসসহ পরবর্তী যেসব বিশেষ দিবস বা রাষ্ট্রীয় অনুষ্ঠান রয়েছে সেগুলোতে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্যের শুরু ও শেষে ‘জয় বাংলা’ বলবেন।

শুনানিতে ‘জয় বাংলা’কে জাতীয় সেস্নাগান করার পক্ষে মতামত তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। এছাড়া আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

ইউসুফ হোসেন হুমায়ুন সাংবাদিকদের বলেন, ‘এই স্লোগান ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। এই স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন। এই স্লোগানকে সংবিধানে অন্তর্ভক্ত করে একে জাতীয় সেস্নাগান হিসেবে ঘোষণা করতে মতামত দিয়েছি। আমাদের আইনজীবী মহলেও এটা দীর্ঘ দিনের দাবি। এ নিয়ে কারও কোনো বিরোধ নেই।’ আবদুল মতিন খসরু বলেন, ‘দীর্ঘ এবং ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এর ‘জয় বাংলা’ সেস্নাগান ছিল মূলমন্ত্র। এই সেস্নাগান মানুষকে উদ্বুদ্ধ করেছে। একাত্তরে দলমত নির্বিশেষে সবার হৃদয়ে উৎসারিত হয়েছিল এই সেস্নাগান। আদালতে এর পক্ষে মতামত তুলে ধরেছি।’ এ এম আমিন উদ্দিন বলেন, ‘সংবিধানে বঙ্গবন্ধুর ভাষণটিকে অংশ করা হয়েছে। এই ভাষণে বঙ্গবন্ধুর শেষ কথা ছিল ‘জয় বাংলা’। তাই সংবিধান অনুযায়ী এই সেস্নাগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা উচিত।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুসারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি যেহেতু অন্তভু©ক্ত করা হয়েছে, তাই রাষ্ট্রপক্ষ আবেদনকারীর আবেদনকে সমর্থন করেছে। আদালত বলেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে বিশেষ দিবস ও রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে দায়িত্বশীল সব ব্যক্তি ‘জয় বাংলা’ উচ্চরণ করে বক্তব্য শুরু ও শেষ করবেন। এ সংক্রান্ত রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন রাখা হয়েছে।’

সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় সেস্নাগান করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদের করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৭ সালের ৪ ডিসেম্বর রুল জারি করেছিল হাইকোর্টের একটি বেঞ্চ। গত ৪ ডিসেম্বর সেই রুলের ওপর শুনানি শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত