কেরানীগঞ্জে কারখানায় বড় আগুন, দগ্ধ অনেকে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:১০ পিএম

কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলী বাজারে একটি প্লাস্টিক কারখানায় বড় ধরনের আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. আজাদ গণমাধ্যমকে জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান আজাদ।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। 

এ ঘটনায় অন্তত ২৮ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত