গুজরাট দাঙ্গায় ‘নির্দোষ’ মোদি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:১৮ পিএম

ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিসহ তার মন্ত্রিপরিষদের কোনো দোষ পায়নি ঘটনা তদন্তে গঠিত নানাবতী কমিশন। গতকাল বুধবার গুজরাটের বিধানসভায় কমিশন প্রতিবেদনটি উপস্থাপন করে। রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পাঁচ বছর সেটি বিধানসভায় জমা হলো। 

২০০২ সালে গুজরাটের গোধরায় ট্রেনে আগুনে ৫৯ হিন্দু নিহত হওয়ার ঘটনার সূত্র ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগ ছিলেন মুসলমান।

ওই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী ও অক্ষয় মেহতার সমন্বয়ে বিচারিক তদন্ত কমিশন গঠন করেন। কমিশন ২০১৪ সালে আনন্দীবেন প্যাটেলের নেতৃত্বাধীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, কিছু জায়গায় উন্মত্ত জনতার ভিড় নিয়ন্ত্রণে পুলিশ অকার্যকর ছিল। হিন্দু পুণ্যার্থীদের একটি ট্রেনে লাগা আগুনে ৬০ জন নিহত হওয়ার ঘটনা থেকে ওই দাঙ্গার সূত্রপাত।

সমালোচকরা বলে থাকেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সময় সদ্য রাজ্যটির মুখমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, দাঙ্গা থামাতে তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত