প্রয়োজন ৫৮ শিক্ষক আছেন ১৬ জন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ পিএম

মেহেরপুর সরকারি মহিলা কলেজে গণিত, পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ ছয় বিষয়ে শিক্ষক নেই। কলেজটিতে ৫৮ জন শিক্ষকের প্রয়োজন। আছে ২৬টি শিক্ষকের পদ। এর মধ্যে শূন্য ১০টি। ফলে, নিয়মিত পাঠদান ব্যবস্থা ভেঙে পড়ায় মারাত্মক শিক্ষা সংকটে পড়েছে কলেজটি।

সরেজমিন দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে অল্প জায়গায় গড়ে উঠেছে কলেজটি। পর্যাপ্ত স্থানের অভাবে শিক্ষার্থীদের খেলাধুলাসহ খোলামেলা বিচরণের কোনো সুযোগ নেই। কলেজের প্রশাসনিক ও শ্রেণিভবনের পাশেই রয়েছে ৩০ আসনের ছাত্রীনিবাস।

কলেজ কর্তৃপক্ষ বললেন, জায়গার পরিধি না বাড়িয়ে আরও নতুন নতুন বিভাগ খোলা ঠিক হবে না। কেননা, যে স্থান রয়েছে তাতে নতুন ভবন নির্মাণ দূরের কথা, ভবন সম্প্রসারণেরও কোনো জায়গা নেই। প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে কলেজটিতে।  কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখা গেল অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষক নেই। পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের মধ্যেই গল্পগুজব হৈ-হুল্লোড় করে সময় কাটাচ্ছে। অনেক শ্রেণিকক্ষ ফাঁকা পাওয়া গেল। আবার কিছ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শিক্ষকের পাঠদান নিতে দেখা গেছে।

কলেজ সূত্র জানায়, এইচএসসি ও সœাতক (ডিগ্রি) পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ১৯৮৫ সালে কলেজটি যাত্রা শুরু করে। এখন দুটি বিষয়ে সœাতক (সম্মান) কোর্স চালু আছে। কিন্তু শিক্ষক না থাকায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় কিছু অতিথি শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করেছেন।

কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের আফসানা রহমান জানান, এখন অতিথি শিক্ষকদের অপেক্ষায় থাকতে হয়। তারা নিয়মিত আসেন না। একজন অতিথি শিক্ষক নামপ্রকাশ না করার শর্তে বলেন, মূল চাকরি ঠিক রেখে তাদের এই কলেজে আসতে হয়। তাই নিয়মিত ও সঠিক সময়ে আসা সম্ভব হয় না।

কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী বলেন, নিয়মিত পাঠদান নিয়ে খুবই সমস্যায় আছি। ভেবেছিলাম ৩৪তম বিসিএসের মাধ্যমে শূন্যপদে শিক্ষক পাওয়া যাবে। কিন্তু পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত