বিজয় দিবসের উৎসব ঘিরে ফ্যাশন হাউসগুলো সেজেছে লাল-সবুজের রঙে। রইল তার খোঁজ।
মেঘ
সুতির সবুজ রঙের স্ক্রিন প্রিন্টের পারিবারিক পোশাকের তালিকায় আছে পাঞ্জাবি, কামিজ আর ফতুয়া। পোশাকের জমিন জুড়ে জলছাপ দিয়ে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। আর লাল রঙের কাপড়ের পাইপিন দিয়ে পাঞ্জাবি, কামিজ আর ফতুয়ায় নকশা । ছোট-বড় দুজনের কামিজের সামনে আলাদা করে বোতাম জুড়ে দিয়ে নতুনত্ব আনা হয়েছে। মাথায় বাংলাদেশের মানচিত্রের নকশা দিয়ে ব্যান্ডেনা বাঁধা।
রঙ বাংলাদেশ
জাতীয় পতাকার রঙে সুতির ভয়েলের পাঞ্জাবি। সামনে স্ক্রিন প্রিন্টে মুক্তিযোদ্ধাদের বিজয়োল্লাস ও লাল বৃত্তের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকা। রেডিয়াম কালারের শাড়ির জমিন আর পাড় ও আঁচল সবুজ। শাড়ির জমিন জুড়ে স্ক্রিন প্রিন্টে লতানো নকশা। আর আঁচলে মুক্তিযোদ্ধাদের বিজয়োল্লাসের আদলে নকশা। সঙ্গে লাল সবুজ ফুল স্লিভ ব্লাউজ। বটল গ্রিন সিঙ্গেল কামিজেও একই নকশা। কামিজের নিচে লাল কাপড় জুড়ে লেয়ারের ডিজাইন দেওয়া হয়েছে। মাইক হাতার কামিজে লাল পাইপিন দেওয়া।
কে-ক্র্যাফট
গাঢ় বটল গ্রিনের বডি ফিটেড সুতির পাঞ্জাবি। পাঞ্জাবির কাট সেমি লং। পাঞ্জাবির সামনের এক অংশে স্ক্রিন প্রিন্টে নকশা করা। বোতাম প্লেটে কাঠের আলাদা বোতাম জুড়ে নকশা করা হয়েছে। সঙ্গে সাদা চুড়িদার ।
সবুজ রঙের সিঙ্গেল কামিজের জমিন জুড়ে পলকা ডটের স্ক্রিন প্রিন্টের নকশা। কামিজের সামনে ইয়কের আদলে ব্লক ও হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে জাতীয় পতাকার মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। কামিজের সামনে টারসেল জুড়ে দেওয়া। সঙ্গে লাল রঙের সিগারেট প্যান্ট।
অঞ্জন’স
স্ক্রিন প্রিন্টে বটল গ্রিনের পারিবারিক পোশাক। পোশাকের তালিকায় আছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ ও কুর্তি। শাড়ি, পাঞ্জাবি ও কামিজের জমিন জুড়ে জাতীয় ফুল শাপলার আদলে স্ক্রিন প্রিন্ট করা। কামিজের সামনে লাল কাপড়ের পাইপিন ও বোতাম বসানো। সঙ্গে একই রঙের স্ট্রেইট সালোয়ার। শাড়িতে পুরো ভরাট স্ক্রিন প্রিন্টের সঙ্গে আঁচলে এমব্রয়ডারির নকশা। পাড় ও আঁচলে আলাদা করে লার রঙের কাপড় জুড়ে দেওয়া হয়েছে। আঁচলের শেষ প্রান্তে লাল টারসেল। সঙ্গে বোটনেকের লাল ব্লাউজ। পাঞ্জাবির হাতল বাদ দিয়ে পুরো বডিতে স্ক্রিন প্রিন্ট করা। রাউন্ড নেকের সঙ্গে লাল বোতাম বসানো। সঙ্গে একই রঙের সালোয়ার।
