এলডিপি মহাসচিব

খালেদাকে মুক্তি না দিলে এক দফা আন্দোলন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪ এএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে রেখেছে সরকার। আজ বৃহস্পতিবার খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। ওই দিন থেকেই সরকার পতনের কাউন্টডাউন শুরু হবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। বিবৃতিতে রেদোয়ান আহমেদ বলেন, খালেদা জিয়া সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। এখনো তিনি তা করে যাচ্ছেন। এখন যে তিনি কারাগারে আছেন এটাও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই। সরকার খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সাজা দিয়ে কারাগারে আটক রেখেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত