এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে : আইজিপি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৪৫ এএম

বর্তমানে পুলিশের যুদ্ধ মাদকের বিরুদ্ধে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, পুলিশ অগ্নি-সন্ত্রাস-জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখে দিয়েছে। জনগণের সহযোগিতায় মাদককেও দেশছাড়া করব। গতকাল বুধবার বিকেলে সিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরিরা রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন নিজেদের অকাতরে বিলিয়ে দিয়ে। ২০১৩-১৪ ও ১৫ সালে অগ্নি-সন্ত্রাস রুখে দিয়েছিল বাংলাদেশ পুলিশ তাদের রক্ত দিয়ে। ১৭ জন সহকর্মীকে তখন হারিয়েছি। ১ হাজারের অধিক সহকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ২০১৬ সালে জঙ্গি দমনে সাহসী পুুলিশ অফিসারকে হারিয়েছি। আমরা হার মানিনি। তিনি বলেন, এখন আমরা যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে। আমরা আশাবাদী, কারণ জনগণ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদককেও দেশছাড়া করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত