লালমনিরহাট আ.লীগ

মোতাহার সভাপতি মতিয়ার সম্পাদক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৯ পিএম

লালমনিরহাট জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় মোতাহার হোসেন সভাপতি ও মতিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক গত বুধবার সন্ধ্যায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এ সময় সহ-সভাপতি হিসেবে সিরাজুল হক ও নজরুল ইসলাম পাটোয়ারী এবং যুগ্ম সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা স্বপনের নাম ঘোষণা করা হয়।

সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সম্মেলনস্থলের আশপাশের এলাকায়। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত