যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনীত দুটি অভিযোগের ভিত্তিতে দেশটির প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। কিন্তু প্রতিনিধি পরিষদে বিষয়টি নিয়ে ম্যারাথন বিতর্কের পর ভোটাভুটির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
টানা দুদিনের বিতর্কের পর ডেমোক্রেটিক কমিটি চেয়ারম্যান জেরি নাডদার ভোটাভুটি পেছানোর এ সিদ্ধান্ত জানান। শুরু থেকেই রিপাবলিকানরা এই ভোটের বিরোধিতা করে আসছেন। তাদের মতে, ট্রাম্পকে আক্রমণ করতে এমন ভোটাভুটি অবৈধ।
ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে আনীত দুটি অভিযোগপত্রে আনুষ্ঠানিক অনুমোদন চাইছে। কিন্তু রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চাইছে না। ভোটাভুটির সময় পেছানোর কারণে আরও এক সপ্তাহ ডেমোক্র্যাটদের অপেক্ষা করতে হবে, ট্রাম্পকে অভিশংসিত করার প্রক্রিয়া শুরু করতে। জেরি নাডলার বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। জুডিশিয়ারি কমিটির ৪১ জন সদস্যের মধ্যে ২৪ জন ডেমোক্র্যাট ও ১৭ জন রিপাবলিকান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে পরাস্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে চাপ প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করেছেন।
