প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ পিএম

ফরিদপুরে এক দিন নিখোঁজ থাকার পর প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের দড়্গিণ কালীবাড়ি মহল্লায় অবস্থিত বাংলাদেশ টেলিগ্রাম কার্যালয়ের চত্বর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবন্ধী ওই কিশোরীর নাম ফাতেমা বেগম (১৪)। তার বাবার নাম এলাহী শরিফ। এলাহী শরিফ রিকশা চালানোর পাশাপাশি সোনালী ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কাজ করেন। তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়। ফাতেমা জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী (অটিস্টিক)। বাবার সঙ্গে শহরের রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করত।

এলাহী শরিফ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল ও দুপুরে কিশোরীর সন্ধান দেওয়ার জন্য শহরে মাইকিং করা হয়। জানানো হয় ফরিদপুর কোতোয়ালি থানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত