রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না : রব

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুর রব বলেন, যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রাখা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। যাতে করে দুর্বৃত্তায়ন করা যায়। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ চলে যাবে আর জনগণের জন্য কোনো প্রটেকশন থাকবে না এই ধরনের অরাজকতা তো এই দেশে চলতে পারে না।

সাবেক এই বিরোধীদলীয় নেতা বলেন, বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীন বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, ভোট ডাকাতি সবই চলছে এই দেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত