এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব

ক্যানসারের চিকিৎসা চলছে সিঙ্গাপুরে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ এএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন বলে গতকাল শনিবার সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়। একটি ইউটিউব চ্যানেলে মৃত্যুর খবর প্রকাশের পর বিভিন্ন ফেইসবুক আইডি এবং পেইজ থেকে এ খবর ভাইরাল হয়। এ বিষয়টি নিয়ে বিরক্ত এন্ড্রু কিশোরের পরিবার।

এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। হাসপাতালের পাশেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন তারা। ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোরকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। যার ফলে শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত