হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে কোপানোর ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগ নেত্রী আমিনা বেগম, তারা মেয়ে-নাতনি ও জামাতা আশরাফসহ চারজনকে লালমনিরহাট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে কোপানো হয় মুক্তিযোদ্ধার স্ত্রীকে। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, আমিনা বেগমসহ চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল দৈনিক দেশ রূপান্তরে ‘মুক্তিযোদ্ধার পুকুর দখলচেষ্টা, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকশিত হয়।
