ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চাই না : কাদের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১২ এএম

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকার কোনো ধরনের টানাপড়েন সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদের দ্বিপড়্গীয় সম্পর্ক ইতিবাচক, ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কের কোনো টানাপড়েন সৃষ্টি হোক, এটা আমরা চাই না।’

গতকাল রবিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করব। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারেল আলাপের সুযোগ আছে। কাজেই আমরা বাইলেটারেল আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারব বলে আমি বিশ্বাস করি।’

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরকার কী ভাবছে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটি সার্বভৌম দেশ, একটি স্বাধীন দেশ। ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয়েছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে সে ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য ভারতের হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। এটা আমার বলার বিষয় নয়।’

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানানো হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দল, জাতীয় পার্টি, বিএনপি, ঐক্যফ্রন্ট ও বামফ্রন্টের নেতারাসহ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যেসব দল গণভবনে গিয়েছিল সবাইকে আমরা দাওয়াত দেব, আমন্ত্রণ জানাব। তবে এবার আমরা বাইরে থেকে কাউকে আমন্ত্রণ করছি না। কারণ আমাদের ফোকাস হচ্ছে মুজিব বর্ষ। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে বিদেশিদের আমন্ত্রণ করব। মূল্যবান বক্তব্য দিতে অনুরোধ করব।’

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নতুনভাবে সাজাতে চান। সে লক্ষ¨ নিয়ে আমরা কাজ করছি। আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দÖীয় কমিটির পরিধি ঠিক থাকবে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয়  কমিটির বৈঠকে সম্মেলনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি। এ ছাড়াও সম্মেলনে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা কাজ করবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কািন্ত দাস, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত