চেয়ারম্যান রাজাকারের ছোট ভাই: পতাকা উত্তোলনে আপত্তি মুক্তিযোদ্ধাদের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:২০ পিএম

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনসহ রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানকে বিরত রাখার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

রোববার মাধবপুর উপজেলার ৯জন মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন।

মুক্তিযোদ্ধাদের দাবি, সৈয়দ মো. শাহজাহান উপজেলার আল শামস আলবদর সৈয়দ মো. কায়সারের ছোট ভাই। তাকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানগুলোতে অংশ গ্রহণ করার সুযোগ দেয়া হলে তা ৩০ লাখ শহীদ ও ২লাখ মা বোনদের ইজ্জতের  সঙ্গে বেইমানি করার শামিল হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে মূল উৎপাটন করা না হবে, ততক্ষণ শহীদদের আত্মা শান্তি পাবে না।

জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হচ্ছে উপজেলা চেয়ারম্যান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন। মাধবপুর উপজেলার চেয়ারম্যানের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত