পার্বতীপুর ডিপোতে সংকট

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৮ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে গত রবিবার থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে গতকাল সোমবার এই ডিপো থেকে কিছুসংখ্যক এজেন্টকে পেট্রল ও কেরোসিন সরবরাহ করা হলেও ডিজেল না থাকায় কাউকে দেওয়া সম্ভব হয়নি।

পদ্মা, মেঘনা ও যমুনা– এ তিন কোম্পানির পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সংরক্ষণাগারে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে তা বিক্রয় অযোগ্য বলে ডিপো কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তেল চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ গড়ে প্রতিদিন ১৮ লাখ লিটার। আর  ডিপোতে মজুদ থাকার কথা দেড় কোটি লিটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত