চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে ভ্রমণ করার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার যাত্রা শুরু করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের সেবা স্তরের চার রোভার। তারা হলেনÑশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের রোভার ফারহান ইশরাক, মিরাজুল ইসলাম, মো. সোহেল রানা বাবু, আব্দুল্লাহ আল মাহবুব জিম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের এই দলটি ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম থেকে হেঁটে কক্সবাজার যাবেন। ‘কৃষিই সমৃদ্ধি কৃষিই জীবন’, ‘বাঁচলে বৃক্ষ বাঁচবে বিশ্ব’, ‘তরুণদের ভাবনা সাম্প্রদায়িকতা আর না’, ‘ট্রাফিক আইন মানলে দুর্ঘটনা কমবে’সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান-সংবলিত ব্যাজ ধারণ করে তারা হাঁটছেন। যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে, সাধারণ জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব, ট্রাফিক সচেতনতা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে প্রচার চালাবেন।
×
