সাংবাদিক আজাদ হোসেন সুমন মারা গেছেন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ এএম

সাংবাদিক আজাদ হোসেন সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন মাস দুয়েক আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে তিনি আইসিইউতেই ছিলেন। কিছু দিন আগে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি বাংলাদেশ খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র এই সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কল্যাণ সম্পাদক ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত