চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১৬ শ্রমিক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৫০ পিএম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে কয়লার খনিতে বিস্ফোরণে ১৬ খনি শ্রমিক নিহত হয়েছে।

সিনহুয়া জানায়, গুইঝু প্রদেশের আনলং কানটি-এর গুয়াং লঙ কয়লার খনিতে মঙ্গলবার ভোর রাতে কয়লা ও গ্যাস বিস্ফোরণে ওই শ্রমিকরা নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।

গুয়াং লঙ কয়লার খনিতে রাত ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ২৩ শ্রমিক মাটির নিচে কর্মরত ছিল। তাদের ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত