শিবচরে কনের বাবার ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৩ এএম

শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা তালুকদারকান্দিতে প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৪) বাল্যবিয়ে বন্ধ করে তার বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ওই স্কুলছাত্রীর বাড়ি উপস্থিত হয়ে এ দণ্ড দেন।

দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শরিফ আবদুর রশিদ জানান, শিবচর উপজেলার মাদাবরেরচর ইউনিয়নের  প্রজেক্ট এলাকার মান্নান হাওলাদারের ছেলে বাবু হাওলাদারের সঙ্গে ওই স্কুলছাত্রীর গতকাল বুধবার দুপুরে বিয়ে ঠিক করা হয়। বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজনদের দাওয়াত, খাবারের আয়োজনসহ সবকিছুই সম্পন্ন করা হয়। কিন্তু দুপুরের আগেই বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে ইউএনও আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) আল নোমান ওই বাড়ি গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় ইউএনও মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়েটির বাবাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত