মেষ : শিল্প-সাহিত্যে ও ডাক্তারিতে সুনাম বৃদ্ধি পাবে। নতুন চাকারি যোগ আছে। ঠান্ডা ও উচ্চ রক্তচাপ কষ্ট পাবেন।
বৃষ : শিক্ষা ও স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিশেষ আর্থিক উন্নতি হবে। সন্তানের বিদেশ গমন কার্যকরী হতে পারে। রোগের জন্য বিদেশ যেতে হতে পারে।
মিথুন : পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। মা ও বন্ধুদের সাহায্যে সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। স্ত্রীর আয় বৃদ্ধি পাবে।
কর্কট : ব্যবসায় এখনই পুঁজি বিনিয়োগ সম্ভব নয়। অংশীদারি ব্যবসায় ঝুঁকি লওয়া ঠিক হবে না। রোগ থেকে সতর্ক থাকুন।
সিংহ : রাজনীতিতে সুনাম ও সুখ্যাতি বাড়বে। আয় বাড়লেও রোগ ভয় থাকবে। প্রেম-রোমাঞ্চ শুভ।
কন্যা : পারিবারিক সমস্যার জন্য কাজে অসুবিধা হবে। বিদেশ ভ্রমণ কার্যকরী হবে। বন্ধুরা কাজে সাহায্যকারী হবে। মায়ের রোগ বৃদ্ধি হবে।
তুলা : কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে। সংসারে স্ত্রীর প্রভাব ও ব্যয় বাড়বে। বন্ধুদের সহযোগিতায় নতুন বিনিয়োগ হতে পারে।
বৃশ্চিক : রাজনৈতিক ক্ষেত্রে প্রতিপক্ষ খুব তৎপর থাকবে। তবুও আয় বাড়বে। অর্থ সঞ্চয় হতে পারে।
ধনু : সরকারি কাজে ভালো সুযোগ পাবেন। ঠিকাদারি কাজ ভালোই চলবে। আয় বাড়বে।
মকর : ডাক্তারদের আয় বাড়বে। ঠিকাদারি কাজে নতুন অর্থ বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কুম্ভ : ব্যবসায় অর্থলগ্নী করতে হবে। উন্নতি সন্তোষজনক। তবে জমা অর্থাৎ সঞ্চয় খুব ভালো নয়।
মীন : ব্যবসায় কর্মব্য¯Íতা বাড়বে। স্ত্রীর রোগ ভয় এবং বিদেশে গমনের সম্ভাবনা থাকবে। সঞ্চয় হতে পারে।
