বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপনের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার পিলখানায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবার শেষে তিনি চলতি বছর বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এবার অধিক চোরাচালানপ্রবণ এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রথম ও মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দ্বিতীয় হয়েছে। আর কম চোরাচালানপ্রবণ এলাকায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) প্রথম ও রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্বিতীয় হয়েছে।
