নানা আয়োজনে বাগেরহাটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে আড়ম্বরপূর্ণ পরিবেশে দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মিঠাপুকুরপাড়ের আমতলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উন্মুক্ত আমতলায় বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদুল হক, আলী আকবর টুটুল, সরদার ইনজামামুল হক, মাসুম হাওলাদার, আরিফুর রহমান, ঠিকাদার আনিসুর রহমান, এমডি মাসুদ বিশ্বাসসহ অন্যান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, অল্পদিনের মধ্যে নতুন এই গণমাধ্যমটি পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। এই দৈনিকটি সংবাদ পরিবেশনে নিরপেক্ষ থেকে আগামীতে আরও ভালো করবে সেই প্রত্যাশা করেন বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত