মৌলভীবাজারে দৈনিক দেশ রূপান্তরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের সাইফুর রহমান সড়কের শাহ মোস্তফার গার্ডেট সিটিতে দেশ রূপান্তরের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় দেশ রূপান্তরের মৌলভীবাজার সংবাদদাতা রিপন দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ ও দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ মহসিন পারভেজ, ডেইলি অবজারভারের মৌলভীবাজার প্রতিনিধি অশোক দাস, মানবজমিনের মৌলভীবাজার প্রতিনিধি মাসুদ আহমেদ, ডিবিসি নিউজের মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্ত, নিউএইজ ও বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এম এ হামিদ, যমুনা টিভি ও বণিক বার্তার প্রতিনিধি আফরোজ আহমদ, খোলা কাগজ ও বাংলানিউজ২৪ এর প্রতিনিধি মাহমুদ এইচ খান, আমাদের কন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমেদ, দৈনিক খবরপত্রের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল বাছিত খান, রাইজিংবিডি ও সিলেট মিররের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল্লাহ হাসান প্রমুখ এবং মৌলভীবাজার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বক্তরা প্রথম বছরে দৈনিক হিসেবে পাঠকের আস্থা অর্জনের জন্য দেশ রূপান্তরের প্রশংসা করেন এবং আগামীতে সে ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফার গার্ডেট সিটিতে এসে শেষ হয়।
