বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বিমল সাহা, আমিনুর রহমান টুকু।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের ঝিনাইদহ প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় জেলার সর্বস্তরের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পত্রিকার পরিবেশকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত