বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪ এএম

নগরীর মুন্সিপাড়া এলাকায় বন্ধু পরিচয়ে বাসা থেকে ডেকে নিয়ে মনারুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই এলাকার আশেক আলীর ছেলে মনারুল দর্জির কাজ করতেন।

স্বজনদের উদ্ধ…ত করে কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনারুলকে বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর তার কোনো খোঁজ পাননি পরিবারের লোকজন। সকালে মুন্সিপাড়ার দোলাপাড়া নামক স্থানে মনারুলের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত