পিরোজপুরের কাউখালী হাসপাতালে ভর্তি রোগী মোকলেসুর রহমান (৬০) দেয়ালচাপায় মারা গেছেন। মোকলেস ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামের মৃত বুজরুক আলীর ছেলে। তিনি কয়েক দিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
জানা যায়, গত শুক্রবার বিকেলে ওয়ার্ড থেকে মোকলেসুর রহমান হাসপাতাল কম্পাউন্ডে রাস্তায় বের হন। এ সময় পরিত্যক্ত ভবনের দেয়াল হঠাৎ তার গায়ে ধসে পড়ে। তাকে কাউখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানেই তিনি মারা যান।
