ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী খুন

হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে শনিবারও উত্তাল ছিল ঠাকুরগাঁও শহর। হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুমনার সহপাঠী ও শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। শহরের বড়মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদড়্গিণ করে।

পরে শহরের চৌরাস্তা মোড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ওই সময় রাস্তায় অসংখ্য যানবাহন আটকা পড়ে।

মানববন্ধন ও প্রতিবাদ সভা চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা আফরিন ঐশী, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে ও সুমনার মা ময়না বেগম। পরে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত বিচার আইনে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা ফিরে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত