ভোলায় তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন শুরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দেওয়ার লক্ষ¨ নিয়ে গতকাল শনিবার ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে ভাসানী মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে ভাসানী মঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সচিব এম মোকাম্মেল হক। সেখানে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জক, কবি, নজরুল সংগীত শিল্পীসহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত