ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল আজিজসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে জিনজিরার বন্ধ ডাকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. নজরুল ইসলাম বলেন, জিনজিরা বন্ধ ডাকপাড়া এলাকার ২ নম্বর রোডের ৩-৪টি বাড়িতে ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করে এ গ্রুপটি। বাড়ির মালিকদের ভয়ভীতি দেখালে বিষয়টি
তাদের সন্দেহ হয়। পরে ফোন করে বিষয়টি জানানো হলে অভিযান চালিয়ে আজিজ, মোবারক হোসেন, মো. হাসান ও হারুন মিয়াকে আটক করা হয়। আজিজের বিরুদ্ধে মাদক বিক্রিসহ অনেক অভিযোগ রয়েছে। সে এতদিন ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিনজিরার বিভিন্ন মহল্লায় চাঁদাবাজি করে আসছিল।
