নাগরিকত্ব আইন নিয়ে এক দিকে দেশ জ্বলছে, আরেক দিকে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার করে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম বলছে, নির্বাচনী জনসভা হলেও একে ঘিরে মোদি সরকারের লক্ষ্য জনশক্তির প্রদর্শন। বিশেষ করে এনআরসি এবং সিএএ নিয়ে যেভাবে দেশজোড়া বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার, তাতে মোদির এই জনসভা আলাদা গুরুত্ব পাচ্ছে।
ভারতের নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
এই আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ।
