চট্টগ্রামের নাজিরহাট কলেজে গত শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, ১০ থেকে ১২ জনের সশস্ত্র একটি ডাকাতদল কলেজের ২ নৈশ প্রহরীকে বেঁধে কলেজ কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়ে। পরে তারা কার্যালয়ের সবকটি আলমারির তালা ভেঙে নথিপত্র তছনছ করে।
ডাকাতির ঘটনা আঁচ করতে পেরে কলেজ মসজিদ থেকে, ‘কলেজে ডাকাতি হচ্ছে’ মর্মে মাইকিং করা হয়। তখন এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতদল পালিয়ে যায়।
এ ব্যাপারে গতকাল রবিবার দুপুরে কলেজ অধ্যক্ষ নুরুল হুদা বলেন, ‘খবর পেয়ে আমি ডাকাতির সময় হাটহাজারী মডেল থানাকে ফোনে ডাকাতির ঘটনা জানালে কলেজ ক্যাম্পাসে টহল পুলিশ আসার আগেই ডাকাতদল কলেজের পশ্চিম ফটকের তালা ভেঙে পালিয়ে যায়। এ ব্যাপারে, মামলার প্রস্তুতি চলছে।
