সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩ পিএম

সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খলিষখালি ইউনিয়নের দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে হাজরা পদ সরকার (৩৮) ও একই ইউনিয়নের গাছা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৩৫)।

দলুয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, দীর্ঘদিন ধরে হাজরা পদ সরকার ও উত্তম মল্লিক বাজারে কচ্ছপ বিক্রি করে আসছিলেন। সোমবার সকালেও তারা বিক্রির উদ্দেশে দুটি বস্তায় করে ৩৪টি কচ্ছপ নিয়ে বাজারে আসে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের দুজনকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানি অধিনায়ক মো. শাহিনুর ইসলাম জানান, ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত