দুর্বৃত্তের আগুনে পুড়ল যুবলীগ নেতার গাড়ি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ এএম

দুর্বৃত্তদের দেওয়া আগুনে সোনারগাঁয়ে এক যুবলীগ নেতার পাজেরো জিপ ভস্মীভূত হয়েছে। গত রবিবার গভীর রাতে জামপুর ইউনিয়নের তিলাব এলাকায় ওই যুগলীগ নেতার বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। গাড়ির মালিক আল আমিন সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য।

আল আমিন বলেন, ‘রবিবার রাতে বাড়ি ফিরে জিপটি বাড়ির ভেতরে খোলা জায়গায় রেখে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় দেড়টার দিকে আগুনের পোড়া গন্ধ ও শব্দ শুনে বাইরে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার গাড়িতে আগুন দিয়েছে। আশপাশের লোকজনের সহায়তায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো গাড়ি আগুনে পুড়ে গেছে।’

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাড়ির মালিক আল আমিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত