নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাত

তল্লাশি অভিযান বাতিল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:২৯ এএম

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিখোঁজদের তল্লাশিতে চলা অভিযান স্থগিত করা হয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় এখনো দুজন নিখোঁজ থাকলেও তাদের আর পাওয়ার সম্ভাবনা না থাকায় গত সোমবার থেকে ওই অভিযান বাতিল করা হয়েছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে দুজন। তাদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই।

ধারণা করা হচ্ছে, উইনোনা জেন ল্যাংফোর্ড (১৭) এবং হেইডেন ব্রিয়ান মার্শাল-ইনম্যানের (৪০) মরদেহ ওই পানিতে ভেসে গেছে। পুলিশ তল্লাশি চালিয়েও তাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। শেষ পর্যন্ত তল্লাশি অভিযান বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় হোয়াইট আইল্যান্ডে গত ৯ ডিসেম্বর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। সে সময় দ্বীপটিতে ৪৭ জন পর্যটক ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত