জাতীয় সংসদের অধিবেশন শুরু ৯ জানুয়ারি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৭ পিএম

আগামী ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন (শীতকালীন অধিবেশন নামে পরিচিত) বসবে। ওই দিন বিকেল ৪টায় সংসদের বৈঠক বসবে। এটা হবে নতুন বছরের প্রথম অধিবেশন। এই হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে গতকাল  মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা গেছে, সংবিধান অনযুায়ী বছরের পথ্রম অধিবেশনে রাষ্টপ্রতি ভাষণ দেন। এ ভাষণটি সরকারের মন্ত্রিপরিষদের অনুেমাদনে করা হয়ে থাকে। অধিবেশন শুরুর দিন রাষ্টপ্রতি সরকারের বিভিন উনয়নমলূক কমর্কাণ্ড তুেল ধরে বক্তব্য রাখবেন। এরপর রাষ্টপ্রতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত