হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিক উল্লাহ (৩৪) নামে এক যাত্রীর পেট থেকে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শফিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। আর্মড পুলিশ হেফাজতে নিয়ে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করলে পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
