নাসিকের বর্জ্য অপসারণ করবে ‘প্রকৃতির বন্ধু’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৭ পিএম

নারায়ণগঞ্জ শহরের বর্জ্য অপসারণ করতে ‘প্রকৃতির বন্ধু’ নামে পরিবেশবান্ধব দুটি অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরভবনে আনুষ্ঠানিকভাবে এই গাড়ি দুটির উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। উদ্বোধন শেষে মেয়র আইভী উপস্থিত সাংবাদিকদের জানান, ৬০ ভোল্টের ব্যাটারিচালিত এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিসম্পন্ন একেকটি গাড়ি প্রতিদিন কমপক্ষে ৫০ কিলোমিটার চলতে সক্ষম। একেকটি গাড়ি প্রতিবার ৮শ’ কেজি বর্জ্য বহনের সক্ষমতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত