তীব্র শীত

মাদারীপুরে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ এএম

মাদারীপুরের রাজৈরে শীতের তীব্রতা প্রকট। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাহা নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বেপারিপাড়া গ্রামের ফ্রান্স প্রবাসী শামীম হোসেনের দেড় বছরের কন্যাশিশু তাহা গত তিন দিন ধরে তীব্র শীতে ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে তাকে ডাক্তারও দেখানো হয়। শীতের তীব্রতা বেশি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় আরও অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষে সজিব ফরাজি বলেন, হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ায় শামীমের মেয়ে তাহা অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান সে মারা গেছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র ম-ল জানান, তাহা নামে এক কন্যাশিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত