জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী জিএম লোকাল ট্রেন জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।
এতে করে জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সরিষাবাড়ীর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশনে আটকে পড়ে।
পরে রাত ৪টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
