ঝিনাইদহে ট্রাক চাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন জসিম উদ্দিন (২৬) নামের আরও একজন।
শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রভাত শর্মা সদর থানার কাঞ্চনপুর গ্রামের তপন শর্মার ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা নিহত হয়। আহত হয় জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
