লন্ডনের বাসে ইসলামি ক্যালিগ্রাফি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩২ পিএম

লন্ডন সিটির জনসাধারণের যাতায়াতের জন্য বাস-সার্ভিসের ব্যবস্থা রয়েছে। আর এ সার্ভিসের অনেকগুলো বাসে আল্লাহ, মুহাম্মদ (সা.), সুবহানাল্লাহ’সহ ইসলামের প্রতিনিধিত্বকারী বিভিন্ন কথা লেখা থাকে। ফলে সচরাচর এটি পথচারী, যানবাহনের যাত্রী ও অন্যদের দৃষ্টি কাড়ে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে। ব্যবস্থাপকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এগুলোর মাধ্যমে লন্ডনসহ ব্রিটেনের বড় বড় পাঁচটি শহরে ইসলামফোবিয়া মোকাবিলা ও নেতিবাচক পরিবেশ পরিবর্তনে দারুণ উপলক্ষ তৈরি হবে।

মূলত ইসলাম প্রচারের অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সিরিয়ায় গৃহযুদ্ধে আক্রান্তদের সাহায্য করা উদ্যোক্তাদের লক্ষ্য। এই কাজের নেপথ্যে রয়েছে ব্রিটেনের বিখ্যাত ও বড়সড় কিছু মুসলিম দাতব্য প্রতিষ্ঠান। তারা এসব কিছুর আয়োজন ও ব্যবস্থা করে থাকে। এর মাধ্যমে তারা অসহায় ও দরিদ্রদের সেবাপ্রদান এবং যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা-প্রচেষ্টার অংশ হিসেবেই করে থাকে। বাসগুলোতে সাধারণত ক্যালিগ্রাফি করে কোরআনের আয়াতের অর্থ, হাদিসের উদ্ধৃতি ও ইসলামবিষয়ক বিভিন্ন কিছু লেখা থাকে। এর মধ্যে কয়েকটি হলো- ‘Prophet Muhammad, The light of life, Teacher of truth, A blessing for the
believers.’ ‘For the love of Allah’. ‘O Mankind, Spread peace & feed people’

দাতব্য সংস্থাগুলোর ব্যবস্থাপকদের আশা, এ ধরনের চমৎকার আয়োজনের কারণে ব্রিটিশ মুসলিমদের পাশাপাশি স্থানীয় লোকজন শরণার্থী ও দরিদ্রদের প্রতি সহযোগিতাপ্রবণ হবে। এ ধরনের প্রচারাভিযান প্রসঙ্গে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ‘ইসলামিক রিলিফ ইউকে’র পরিচালক ইমরান ম্যাডেন বলেন, ‘এভাবে প্রচারের মাধ্যমে নেতিবাচক ও বৈরি পরিবেশ বদলানোর প্রচেষ্টা বলতে পারেন। এর মাধ্যমে অর্জিত অর্থগুলো দিয়ে অসহায় ও দরিদ্রদের সহায়তা করা হয়। আন্তর্জাতিকভাবেও বিষয়টি নজরে আসে।’ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে শহরটির প্রথম মুসলিম মেয়র সাদিক খান লন্ডনে বিজ্ঞাপনদাতাদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করে এ ধরনের ব্যবস্থা করেন। এ কারণে তাকে অভিযুক্তও করা হয়েছিল। ব্রিটেনের ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (টিএফএল) শহরের বাসগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপন, সেøাগান ও বক্তব্য প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ইসলাম ধর্মীয় এসব বিজ্ঞাপন প্রকাশে টিএফএল কর্তৃপক্ষের কোনো ধরনের বাধা নেই। বাসগুলো সাধারণত লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিচেস্টার ও ব্র্যাডফোর্ডে যাত্রী পরিবহন করে থাকে। প্রায় ত্রিশ লাখ মুসলিম লন্ডনে বাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত