রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ এএম

আতাউর রহমান আতাকে সভাপতি ও এ কে এম কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির রংপুর বিভাগীয় সমাবেশ শেষে বিকেলে ওই কমিটি ঘোষণা করা হয়। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান।

বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সৈয়দ বায়োজিদ, দপ্তর সম্পাদক হেলানা খাতুন প্রমুখ। ‘সমাবেশ শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশন হয়। এতে রংপুর বিভাগের আট জেলার সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আতাউর রহমান আতাকে সভাপতি এবং কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদি ৪৭ সদস্যের রংপুর বিভাগীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত