‘গাহি সাম্যের গান’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি সংলাপ হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল হাই। বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, মিহির কান্তি ঘোষ, মাওলানা মহম্মদ উল্লাহ, নারায়ণ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
